বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বরে এ গুলির ঘটনা ঘটে।
জানা যায়, রাজবাড়ীর বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন ও তার সঙ্গী মুন্সিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।
ঘটনার সময় রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা শেষে ব্যবসায়ী লিটন তার সঙ্গী মুন্সিকে নিয়ে রিকশাযোগে শহরের কাপড়ের বাজারের দিকে যাচ্ছিলেন। তারা পান্না চত্বর পার হয়ে পৌর ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা এসে তাদের রিকশার গতিরোধ করে।
এ সময় অটোরিকশার ভেতর থেকে লিটনকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। আকস্মিক এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও জনমনে নানা ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ব্যস্ততম এলাকায় দিনের বেলায় এ ধরনের গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...