বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় এসআই বিকাশ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ৫০ মিনিটের দিকে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় সোনালী ব্যাংক পিএলসি, পল্লী উন্নয়ন একাডেমি শাখার সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
পরবর্তীতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী ‘গাইবান্ধা-ব-১১-০০০৬’ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির বাম পাশের (ই-২) আসনে বসা যাত্রী মো. আবুল হোসেনের কাছ থেকে অভিনব কায়দায় রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবুল হোসেন গাইবান্ধা সদর থানার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার মৃত নবাব আলীর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই বিকাশ চক্রবর্তী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, মামলার পর গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...