বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত নেয়। এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিতে সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষও একই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছে, বর্তমানে দুবাইতে অবস্থানরত তাদের একটি ফ্লাইট সেখানে নিরাপদেই রয়েছে।
এদিকে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ নিশ্চিত করেছেন যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো বর্তমানে 'হোল্ড' বা স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম অভিমুখে রওনা হওয়া বিমানের বিজি-৩৪৯ নম্বর ফ্লাইটটি মাঝপথ থেকে পুনরায় ঢাকায় ফিরে আসছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল ঘোষণা করেছে। বিশ্বজুড়ে এভিয়েশন সেক্টরে এই যুদ্ধাবস্থা বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...