Logo Logo

মায়ের ওপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ


Splash Image

নার্সিংয়ের ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে অভিমান করে সাতক্ষীরায় আমেনা খাতুন (২০) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নেন আমেনা খাতুন। পরীক্ষা আশানুরূপ না হওয়ায় বাড়ি ফিরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে রাতে তার মা বকাবকি করেন। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...