বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে, তার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চায় সরকার। সমঝোতার এই দলিলের প্রতি শ্রদ্ধা রেখেই প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকার মনোনীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার চায় স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়।
ডেপুটি স্পিকার পদের বণ্টন নিয়ে তিনি আরও স্পষ্ট করেন যে, যদিও সংসদীয় নিয়মে সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদই নিজেদের অধীনে রাখতে পারে, তবে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। বর্তমান সরকার রাজনৈতিক সদিচ্ছা বা 'গুড উইল' হিসেবে এখনই সেই প্রস্তাব জামায়াতে ইসলামীকে পাঠিয়েছে।
উচ্চকক্ষ গঠন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, বিষয়টি বর্তমানে আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে। তবে ডেপুটি স্পিকার পদের প্রস্তাবটি এই মুহূর্তে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছে সরকার। সমঝোতার রাজনীতি এগিয়ে নিতে এবং সংসদের কার্যক্রমে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সরকারের এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...