Logo Logo

রাজৈরে ১০৪ বোতল নেশা দ্রব্য জব্দ, আটক ১


Splash Image

মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় বিশেষ অভিযানে ১০৪ বোতল নেশাজাতীয় মাদকসহ মোঃ আবু হাসান গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর। এ ঘটনায় আরও এক আসামি পালিয়ে গেছে।


বিজ্ঞাপন


বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে রাজৈর থানাধীন এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, খালিয়া উত্তরপাড়া জামে মসজিদের পাশের সড়কে এক ব্যক্তি মাদক বিক্রির চেষ্টা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে সন্ধ্যা ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে মোঃ আবু হাসান গাজী ও মোঃ চুন্নু শেখ র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আবু হাসান গাজীকে আটক করা হলেও চুন্নু শেখ পালিয়ে যায়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মোঃ চুন্নু শেখ (৫২), পিতা: এস্কান শেখ, থানা: মোকসেদপুর, জেলা: গোপালগঞ্জ।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে আবু হাসান গাজীর ডান হাতে থাকা একটি ব্যাগ থেকে ৮৭ বোতল ‘Codeine Phosphate and Chlorpheniramine Maleate Syrup (FAIRDYL New Cough Linctus 100 ml)’ উদ্ধার করা হয়। প্রতিটি বোতল নীল রঙের কর্ক দিয়ে সিল করা ছিল। এছাড়াও আরও ১৭ বোতল কফ সিরাপসহ মোট ১০৪ বোতল নেশাজাতীয় মাদক জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন লাখ ১২ হাজার টাকা।

এ সময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নগদ ১০ হাজার টাকা, একটি নোকিয়া কোম্পানির বাটন মোবাইল ফোন এবং একটি হিরো কোম্পানির লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, পলাতক চুন্নু শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ অপরাধ শাস্তিযোগ্য।

এ বিষয়ে র‍্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...