Logo Logo

গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্টের ইফতার সামগ্রী বিতরণ


Splash Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গোপালগঞ্জ সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সংগঠনটির উদ্যোগে রোজাদার পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


কলেজ প্রাঙ্গণ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে এই ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। যুব রেড ক্রিসেন্টের একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এবং মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেন।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর শাহ মো. ইকবাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন টিচার্স ইনচার্জ ফখরুজ্জামান (সাইকাত) এবং যুব রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের যুব প্রধান জুবায়ের খানসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই যুব রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইফতার সামগ্রী পেয়ে উপকৃত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, পথিমধ্যে এমন উদ্যোগ তাদের রোজা পালনে বিশেষ স্বস্তি এনে দিয়েছে। মানবতার সেবায় নিবেদিত যুব রেড ক্রিসেন্টের এই কার্যক্রম স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...