Logo Logo

কাশিয়ানীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ


Splash Image

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন বিএনপি শাখা কমিটির সভাপতি এম এম আনোয়ার হোসেন (মন্টু)-কে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাশিয়ানী উপজেলা শাখার পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক শেখ রিয়াজ সেলিম স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, এম এম আনোয়ার হোসেনের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাঁর এ ধরনের কার্যকলাপ রাজনৈতিক শিষ্টাচার ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী।

এমতাবস্থায়, তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক বা বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির আগামী ৭ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীদের নিকট লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...