Logo Logo

গোপালগঞ্জে একটি বিড়াল নিয়ে বাড়ি ঘরে হামলা-ভাংচুরের অভিযোগ


Splash Image

প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের বিদ্যাধর এলাকায় একটি বস্তাবন্দি বিড়াল ফেলাকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাউস মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


বিজ্ঞাপন


সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য গাউস মোল্লার বাড়ির পাশে একটি ঘাটলা রয়েছে। সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দেলোয়ার মোল্লার ছেলে মিনহাজ মোল্লা ওই ঘাটলার কাছে একটি বস্তাবন্দি বিড়াল ফেলতে গেলে স্থানীয়রা তাঁকে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মুঠোফোনে গাউস মোল্লা ও মিনহাজ মোল্লার মধ্যে কথা-কাটাকাটি হয়।

গাউস মোল্লা মুঠোফোনে অভিযোগ করেন, ওই বিরোধের জেরে সন্ধ্যার দিকে মিনহাজ মোল্লাসহ প্রায় ২০ জন তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় হামলাকারীরা তাঁর বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা এবং ৫ থেকে ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শফিউল আলম মুঠোফোনে জানান, মিনহাজ মোল্লা ও গাউস মোল্লার পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি কিছু জানেন না।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...