বিজ্ঞাপন
শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
লালমোহন পৌরসভা যুবদলের সভাপতি মো. জাকির ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল। বক্তারা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং মিসেস দিলারা হাফিজের দ্রুত সুস্থতা কামনা করেন।
ইফতার মাহফিলে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই দোয়া অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আজিজুল হক। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং অসুস্থ মিসেস দিলারা হাফিজের পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...