Logo Logo

বিলাইছড়িতে কঠিন চীবর দানে এমপি দীপেন দেওয়ান


Splash Image

বিলাইছড়ি প্রতিনিধিঃ বিলাইছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান (এমপি) ।


বিজ্ঞাপন


রবিবার (১ নভেম্বর) বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও পালবার লিং সেন্টার-এর আয়োজিত মহান দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্শীবাদক হিসেবে ছিলেন ভদন্ত দেবানন্দ মহাথের এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ও অধ্যাপক ভদন্ত সুমেধানন্দ মহাথের।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেনে এমপি’র সহধর্মিনী মৈত্রী দেওয়ান, বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম ফকির ও সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, ইউপি চেয়ারম্যন সুনীল কান্তি দেওয়ান প্রমূখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...