Logo Logo

২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ৫০০ চারা বিতরণ

কর্ণফুলী উপজেলার দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Splash Image

মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যদিয়ে কর্ণফুলী উপজেলার দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ৫০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) কর্ণফুলী উপজেলার দৌলতপুরে পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, চট্টগ্রামের প্রবেশন অফিসার এবং জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের রেজিস্ট্রেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনজুর মোরশেদ।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. রায়হান আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. রোজি আক্তার ও ডা. অমি আইচ। তাঁরা আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী, উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপা ভট্টাচার্য, নিরাপদ খাদ্য পরিদর্শক টিটু কান্তি পাল এবং কর্ণফুলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু।

এ ছাড়া কর্ণফুলী উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশ নেয়। এতে পরিষদের উপদেষ্টাবৃন্দ, সাবেক কমিটির দায়িত্বশীল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বর্তমান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো. শহিদুল্লাহ।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেবল আনুষ্ঠানিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার উদ্দেশ্যে দিনব্যাপী এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরিষদের নেতৃবৃন্দ জানান, এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে সহযোগিতা করায় অতিথি, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...