বিজ্ঞাপন
বিকেল ৪টা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ ও স্বেচ্ছাসেবীরা লেকভিউ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। সামাজিক দায়বদ্ধতা ও মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যেই প্রতি বছর এই আয়োজন করে ভিবিডি সাতক্ষীরা জেলা শাখা।
ভিবিডি সাতক্ষীরা সভাপতি এস.এম. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক আলী মুক্তাদা হৃদয়, তৌহিদুজ্জামান, হাবিবুর সোহাগ, মিলন বিশ্বাসসহ ভিবিডির জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভিবিডি জেলা বোর্ডের সহ-সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক এস.এম. বিপ্লব হোসেন, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, পাবলিক রিলেশন অফিসার নাজমুল সাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, এটি শুধু একটি ইফতার মাহফিল নয়; সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে একাত্মতা ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। ইফতারের টেবিলে ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে সবাই যখন একসাথে বসে, তখনই রমজানের প্রকৃত শিক্ষা প্রতিফলিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...