বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমীন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মধ্যনগর মাদানিয়া কওমী মাদ্রাসার ছাত্র জোনায়েদ মিয়া।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, দিশারী শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মৌজা আলী তালুকদার এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি এম. এম. এ. রেজা পহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদিন জহিরুল, সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না, সদস্য শিহাব মিয়াসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি ও উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত ব্যক্তিরা একসঙ্গে ইফতার করেন। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল উপস্থিত সবার মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...