Logo Logo

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত


Splash Image

রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে আলুভর্তি একটি ট্রাক উল্টে সজীব হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হোসেন নাটোর জেলা সদরের বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আলুভর্তি ট্রাকটি বরিশাল অভিমুখে যাচ্ছিল। ভোরে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...