Logo Logo

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান


Splash Image

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানকে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে সরকার। এই খবরটি গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় সরকার মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

শরীফ রফিকউজ্জামান দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এলাকায় তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।

রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা জেলার উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

সচেতন মহলের মতে, শরীফ রফিকউজ্জামানের এই নিয়োগ গোপালগঞ্জের স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মচাঞ্চল্য তৈরি করবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনসেবা নিশ্চিতে তার নেতৃত্ব সহায়ক হবে।

গোপালগঞ্জবাসী আশা করছেন, নতুন প্রশাসকের হাত ধরে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে। স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনমানুষের প্রত্যাশা পূরণ হবে বলেও ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...