Logo Logo

গোপালগঞ্জে হেনা দবির খান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সহায়তা বিতরণ


Splash Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও গোপালগঞ্জে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে হেনা দবির খান ফাউন্ডেশন।


বিজ্ঞাপন


রবিবার (১৫ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উরফি গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উরফি গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ সম্বলিত ঈদ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া এলাকার ধর্মীয় শিক্ষার প্রসারে পুখরিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

হেনা দবির খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কেএম জাহিদ উদ্দিনের পক্ষে তাঁর ভাতিজা সোহেল খান এসব সহায়তা ও অনুদান সামগ্রী বিতরণ করেন। উৎসবের প্রাক্কালে এই উপহার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উরফি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, অদুদ সরদার, ইউনুস শেখ ও জাকের খানসহ উপস্থিত উপকারভোগীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, হেনা দবির খান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মানুষের কল্যাণে এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এই সহায়তা সাধারণ মানুষের ঈদ উদযাপনে বিশেষ আনন্দ যোগ করবে বলে তারা মনে করছেন।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...