বিজ্ঞাপন
নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং দুইবারের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি এবং দৈনিক ভোরের রাজবাড়ী পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।
সোমবার (১৬ মার্চ) নিয়োগের খবর জানাজানি হলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত প্রশাসক মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি তাঁর এই নিয়োগের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাজবাড়ী-১ ও ২ আসনের সংসদ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...