বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নালিতাবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এ কর্মসূচিতে ১৫ জন শিশুকে নতুন জামা এবং ২০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর আগে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন।
বন্ধুসভার সদস্যরা জানান, “সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সবার মাঝে ছড়িয়ে পড়ে—এই ভাবনা থেকেই আমাদের এ আয়োজন।”
নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহা'র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, এডভোকেট ইয়াছমিন আক্তার, জয় সাহা, সাবেক সাধারন সম্পাদক সানী ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, দপ্তর সম্পাদক শাহীন আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমানুল্লাহ আসিফ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসান, সদস্য বিপ্লব প্রমুখ।
উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...