Logo Logo

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

নোয়াখালীর চাটখিল পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানার ব্যক্তিগত উদ্যোগে ‘হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার চাটখিল উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ২০ জন হাফেজ এই প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানা। নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক রিয়াজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব এবং চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া ও পারভেজ মোজহার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, ফখর উদ্দিন ফিরোজ, তারেক আজিজ শিপন এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌর ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম ভুঁইয়া রিগ্যান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু গাজী এবং কলেজ ছাত্রদলের সভাপতি শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং পবিত্র কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের মাঝে কোরআনের চর্চা বৃদ্ধি করতে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানা তার বক্তব্যে বলেন, “চাটখিল পৌরসভার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আগামী নির্বাচনে মেয়র পদে আপনাদের সেবক হতে চাই। আমার স্বপ্ন—চাটখিল পৌরসভাকে একটি পরিকল্পিত, মাদকমুক্ত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা। আপনাদের মূল্যবান সমর্থন ও পরামর্শই আমার পথচলার শক্তি।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত আলেম-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...