Logo Logo

রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার


Splash Image

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী মিছিলের পরদিন রোববার (৮ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাল্লেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক (২০), আমজাদ টিক্কা প্রামানিকের ছেলে ইরান প্রামানিক (২২), ফজলুল হক ওরফে ফজলু শেখের ছেলে মো. রাব্বি হোসেন (২২), মেঘনা উত্তরপাড়ার রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০) এবং মো. রাজু শেখের ছেলে মো. সুহান শেখ (২৩)। তারা সবাই পাংশা মডেল থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর ভোরে রাজবাড়ীর বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিলে অংশ নেন। এ ঘটনার পরদিন রোববার পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৫, জিআর নম্বর ১৯৬/২৫। দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় মামলাটি করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার পাঁচজনই এ মামলার আসামি বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...