Logo Logo

নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত


Splash Image

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৮ নভেম্বর) দুপুরে সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুম ‘তেপান্তর’-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক। সভায় স্বাগত বক্তব্য দেন নালিতাবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমির হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবীর, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বিআরডিবি চেয়ারম্যান এমএ রায়হান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

সভায় বক্তারা তাঁদের বক্তব্যে সমবায়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...