বিজ্ঞাপন
নির্বাচক পদে নিয়োগের জন্য এর আগে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। গত ৮ মার্চ পর্যন্ত আবেদন জমা নেওয়া হয় এবং এই পদের জন্য মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেন। পরে সাক্ষাৎকার শেষে প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন-কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে জাতীয় দলের সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সহকারী নির্বাচক পদে তুষার ইমরান ও নাঈম ইসলাম বিসিবির চূড়ান্ত বিবেচনায় ছিলেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত নাঈম ইসলাম-কেই সহকারী নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।
জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল গঠনের কাজে বিসিবির চার পরিচালক যুক্ত ছিলেন। তারা হলেন ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজ্জাক।
জানা গেছে, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। আর সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলামের মাসিক বেতন হতে পারে প্রায় ৩ লাখ টাকা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...