বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিতরণকৃত এই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনিগুঁড়া চাল, ভোজ্যতেল, লবণ, চিনি, সেমাই, দুধ, আলু ও পেঁয়াজ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস।
সংগঠনটির প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, "২০২০ সালে এই মানবিক সংগঠনের যাত্রা শুরু হয়। সেই থেকে আজ অবধি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। প্রতিটি ঈদ ও পূজাসহ বিভিন্ন উৎসবে এবং দুর্যোগকালীন সময়ে এই সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে, যা রাজবাড়ীবাসীর কাছে সমাদৃত হয়েছে।"
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, অনিক দাস, রতন দাস, স্বপন দাস ও আকাশ হেলা। এছাড়াও সদস্য সিনজয় দত্ত, মুগ্ধ কুন্দু, হেমন্ত দাস ও মিন্টু কর্মকারসহ সংগঠনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী শহরের এই তরুণদের মানবিক কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। আগামীতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...