বিজ্ঞাপন
শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারের প্যকেজ পৌঁছে দেওয়া হয়।
সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার একঝাঁক যুবক প্রতিবছর অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেয়। তাদের এই কাজে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আর্থিকভাবে সহায়তা করে। প্রতিবছরের মতো এবারও অর্ধশতাধিক অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, কাপড়, লুঙ্গি, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, সেমাই, পিঠা, নুডুলস, হুইল, সাবান, গুঁড়ো দুধ ইত্যাদি।
এই কার্যক্রম বাস্তবায়ন কমিটির দায়িত্বে থাকা আমানুল্লাহ আসিফ মীর বলেন, 'প্রতিবছর আমরা অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধ্য অনুযায়ী ঈদ উপহার দিয়ে থাকি। আমাদের কাজে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজ যেন আমরা আজীবন অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।'
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...