Logo Logo

চাটখিলে দিনমজুর খোকন হত্যা বিচারের দাবিতে মানববন্ধন


Splash Image

নোয়াখালীর চাটখিলে দিনমজুর খোকন হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


বিজ্ঞাপন


নোয়াখালীর চাটখিলে দিনমজুর খোকন হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা-চাটখিল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাটখিল পৌরসভার ৫নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে খোকন (৩২) একজন দিনমজুর ছিলেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে শনিবার (৪ এপ্রিল) রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।

পরবর্তীতে রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন একটি ঝোপ থেকে খোকনের অগ্নিদগ্ধ ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...