বিজ্ঞাপন
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানা এলাকার রাণী কটেজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে গত ২ এপ্রিল সকাল ৯টার দিকে সুজন শেখ ভুক্তভোগী নারীকে ফরিদপুর শহরের কোতোয়ালি থানা এলাকার গোয়ালচামটের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।
ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
এ ঘটনায় গত বুধবার (৮ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে কোতোয়ালি থানা-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা তাপস কর্মকার আরও জানান, মামলা দায়েরের পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজন শেখকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...