বিজ্ঞাপন
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকার মুন্সীবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যায় ভিকটিমকে মোবাইল ফোনে পূর্বপরিচয়ের সূত্র ধরে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থানরত সহযোগীদের সহায়তায় তাকে শারীরিকভাবে নির্যাতন এবং সংঘবদ্ধভাবে যৌন নিপীড়নের শিকার করা হয়। এ সময় ভিকটিমের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনার পর ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ১ এপ্রিল মামলা (নং-৮৮) রুজু করা হয়। মামলায় দণ্ডবিধির ৩২৩ ও ৩৭৯ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় অভিযোগ গ্রহণ করা হয়েছে।
তদন্ত চলাকালে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র্যাব-১০-এর সহযোগিতা চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব।
গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...