Logo Logo

রাজবাড়ীতে রিক্সাচালক নিখোঁজের পর মরদেহ মিললো পদ্মানদীতে


Splash Image

রাজবাড়ীর বরাট ইউনিয়নের রিক্সাচালক লিটন খান (৪২) নিখোঁজের পর তার মরদেহ পদ্মানদী থেকে উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


নিহত লিটন খান পেশায় একজন রিক্সাচালক ছিলেন। তিনি রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে।

রবিবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার পদ্মা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন খান। রাতে তাকে অনেক বার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে পদ্মা নদীতে তার লাশ পাওয়া যায়।

এব্যাপারে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নৌপুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...