Logo Logo

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিলাইছড়িতে


Splash Image

সোমবার (২০ এপ্রিল ) বিলাইছড়িতে দিনব্যাপী এক ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো: জাফর আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) গোলাম আজম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম থেকে আসা প্রশিক্ষণার্থীরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো এবং জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমরা খাদ্যে এবং পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হবো আমাদের কৃষক ভাইদের অবদানের ফলে। আমরা প্রত্যাশা করি এমন একটি বাংলাদেশের যেখানে আমাদের এখন নতুন নতুন প্রযুক্তি এবং টেকসই প্রযুক্তি রয়েছে যেথা ব্যবহার করে আমার জমিরও ক্ষতি হবেনা এবং আমার ফলনও ভালো হবে। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই জ্ঞানগুলো বিতরণ করছি। এখন আপনারা যদি এগুলো মেনে কাজ করেন তাহলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো। তিনি আরও বলেন, আপনাদের সরকার সহযোগিতা করার জন্য দাড়িয়ে আছে, আপনারা আসেন। কিন্তু আপনারা যদি না আসেন, আপনাদের জোর করে কিছু তথ্য,বীজ দেবো, কিন্তু আপনারা যদি আগ্রহ করে নিজেদের উন্নয়ন ঘটাতে চেষ্টা না করেন, তাহলে কি কেউ ঘটাতে পারবে? আপনাদের উদ্দেশ্য হবে নিজের উন্নয়ন ঘটানো। আর আমাদের উদ্দেশ্য হবে আমরা সবাই মিলে দেশের উন্নয়ণ ঘটাবো। অতএব যাকিছু শিখেন, সবকিছু সুন্দর করে নিয়ে যাবেন। আপনাদের নিজেদের মাধ্যমে এদেশের উন্নয়ন ঘটাবেন, বিলাইছড়ির উন্নয়ন ঘটাবেন এটাই প্রত্যাশা করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...