বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানির কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। র্যাব সূত্রে জানা যায়, ঢাকার কামরাঙ্গীরচরের একটি কারখানায় কর্মরত থাকাকালে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে রাকিবের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হলে বিয়ের প্রলোভন দেখিয়ে রাকিব ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে।
অভিযোগ অনুযায়ী, শারীরিক সম্পর্কের সময় রাকিব গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে শুরু করে সে। একপর্যায়ে ভিডিওটি ওই নারীর প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে দেয় রাকিব। এরপর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি সে আরও ২ লাখ টাকা দাবি করলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...