বিজ্ঞাপন
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামে অবস্থিত 'মালেক ব্রিকস'-এর দুইটি ইউনিট দীর্ঘ দিন ধরে কোনো বৈধ লাইসেন্স বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইট প্রস্তুত করে আসছিল। অভিযোগের ভিত্তিতে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় 'ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩' অনুযায়ী আইন লঙ্ঘন করার অপরাধে প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম জানান, জরিমানার পাশাপাশি অবৈধভাবে পরিচালিত ওই ইটভাটাগুলোর কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...