বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি খননের কাজ করছিলেন। খননকালে হঠাৎ একটি শক্ত লোহার বস্তুর সন্ধান পান তারা। কৌতূহলবশত বস্তুটি পরিষ্কার করার পর একটি পূর্ণাঙ্গ ‘মর্টার শেল’ দৃশ্যমান হয়। তবে প্রাথমিকভাবে শ্রমিক বা সংশ্লিষ্টরা পুলিশকে না জানিয়ে সেটি নিজেদের জিম্মায় বাড়িতে নিয়ে যান।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ঘটনার দুই দিন পর সোমবার দুপুরে পুলিশ জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়িতে অভিযান চালিয়ে মর্টার শেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিনের পুরোনো এবং সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্টার শেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ইউনিটকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...