প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এদিন চাটখিল পৌর বাজারের প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে ‘সাগরিকা মৎস্য আড়ত’-এ ৭০০ গ্রামের প্রতিটি বাটখারায় ৫ গ্রাম করে ওজন কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।
ওজনে এই কারচুপির মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ২৯ ধারা লঙ্ঘন করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওজনে কম দিয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং বাজারে সঠিক পরিমাপ বজায় রাখতে প্রশাসনের এই তদারকি নিয়মিত প্রক্রিয়ার অংশ। প্রচলিত আইন অনুযায়ী প্রতি বছর ব্যবসায়ীদের বাটখারা যাচাইয়ের বিধান থাকলেও অনেকে তা মানছেন না। বাজারের স্থিতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের প্রতিনিধিদল, চাটখিল থানা পুলিশের একটি টিম এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রতিবেদক- মোঃ নিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...