Logo Logo

উজিরপুর মডেল থানার আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


Splash Image

বরিশালের উজিরপুরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রায় ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ ভবনের উদ্বোধন করা হয় সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম, রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সবসময় সচেষ্ট রয়েছে। সন্ত্রাস ও মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, “শুধুমাত্র পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়, এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর অভ্যন্তর থেকেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুন এ ভবন নির্মাণের মাধ্যমে উজিরপুর মডেল থানার কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...