Logo Logo

বাকেরগঞ্জে গাঁজাসহ দুই কিশোর মাদক বিক্রেতা গ্রেপ্তার


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আবদুল্লাহ (রাজা) ও আবদুর রহমান (বাদশা) নামে দুই কিশোর মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়নের কাফিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কাফিলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ রাজা ও বাদশাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি সাগর চৌকিদার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এসআই ফোরকান জানান, গ্রেপ্তারকৃত দুই কিশোর কাফিলা গ্রামের চিহ্নিত মাদক কারবারি সালাম চৌকিদারের ছেলে। এই চক্রটি দীর্ঘদিন ধরে নিয়ামতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান বলেন, বাকেরগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...