বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবুল খায়ের (৪৫)। তিনি উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে খিলপাড়া বাজারে এই ঝটিকা অভিযান চালানো হয়।
আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলের নিয়মিত অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে মাদক সেবনরত অবস্থায় আবুল খায়েরকে হাতেনাতে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করে প্রশাসন।
আটককৃত ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের নিকট নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে ‘ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় এই সাজা প্রদান করেন। অভিযানে চাটখিল থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...