Logo Logo

ফেঞ্চুগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই স্বেচ্ছাসেবক দল নেতা অব্যাহতি


Splash Image

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ এপ্রিল) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন—ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মামুন আহমদ। একই সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুভ আহমদ নান্টুকেও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...