Logo Logo

চাটখিলে উত্তরণ নাট্যগোষ্ঠীর নতুন কমিটি গঠন : সভাপতি বাবর, সম্পাদক হানিফ


Splash Image

নোয়াখালীর চাটখিলের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘উত্তরণ নাট্যগোষ্ঠী’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান বাবরকে সভাপতি এবং আনিস আহমেদ হানিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


বিজ্ঞাপন


গত মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চাটখিল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের সহ-সভাপতি আব্দুল লতিফ বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী সাধারণ সম্পাদক ডা. সোলায়মান বাহার খোকন বিগত দিনের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ৪৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মুজিবুর রহমান নান্টু, সহ-সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ ও হারুনুর রশিদ হারেছ এবং সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন সৈকত।

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আকবর হোসেন মিঠু, নাট্য সম্পাদক মো. আব্দুল্লাহ, সহ-নাট্য সম্পাদক কৃষ্ণ ধন দেবনাথ, দপ্তর সম্পাদক হেফজুর রহমান সবুজ, প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ মাসুদ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে নজির আহমেদ কিরণ নির্বাচিত হয়েছেন।

আনোয়ার হোসেন মন্টু প্রতিষ্ঠিত এই সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা মনে করেন, নতুন কমিটির হাত ধরে সংগঠনটি আরও গতিশীল হবে এবং জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে চাটখিলবাসীকে মানসম্মত ও গঠনমূলক নাটক উপহার দিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...