বিজ্ঞাপন
আজ শনিবার (২ মে) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের মো: নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর গ্রামের মো: লিটন (২৭) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় ঢাকা-রাজবাড়ী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব আরও জানায়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ বিষফোঁড়া, যা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির আলোকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...