বিজ্ঞাপন
রবিবার (৩ মে) উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে এই উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, "দেশের প্রতিটি মৃতপ্রায় খাল পুনঃখনন করা ছিল বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার। রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তারই ধারাবাহিকতায় আজ পাংশায় এই দুটি খালের কাজ শুরু হলো।"
তিনি আরও উল্লেখ করেন, এই খনন কাজ সম্পন্ন হলে এলাকার ১৭টি গ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হবে এবং সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম এবং যশাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবু হোসেন খান।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, খালের নাব্য ফিরে আসলে তাদের জমিতে সেচ সংকট নিরসনসহ বর্ষা মৌসুমে ফসলহানির ঝুঁকি কমবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...