Logo Logo

দুলাল আহমেদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত


Splash Image

ব্রাহ্মণবাড়ীয়া জেলার কৃতিসন্তান দুলাল আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।


বিজ্ঞাপন


দীর্ঘদিনের ত্যাগী ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা দুলাল আহমেদের এ পদপ্রাপ্তিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। একজন ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

নবনিযুক্ত সহ-সভাপতি দুলাল আহমেদ বলেন, “তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় দেড়যুগ ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও পরিশ্রমের মূল্যায়ন করায় আমি দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমাকে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।”

উল্লেখ্য,স্কুল জীবন থেকেই ছাত্ররাজনীতিতে জড়িয়ে পরা দুলাল আহমেদ ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দা। ছাত্ররাজনীতিতে তিনি শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...