বিজ্ঞাপন
দিনব্যাপী এ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্কাউটদের দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে গ্রুপ সম্পাদক স্কাউটার মোহাম্মদ এনাম এএলটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি ও সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী।
গ্রুপ স্কাউট লিডার স্কাউটার পারভেজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি স্কাউটার মোঃ লাবীব ত্বকি পিআরএস, সিআরসিডি গার্ল ইন স্কাউট দলের স্কাউট লিডার মিসেস তাহমিনা আক্তার, গার্ল ইন রোভার লিডার সাবিনা আক্তার, স্কাউটার তারমিন আক্তার পিআরএস, স্কাউটার পাভেল মহাজন পিআরএস এবং মোঃ সাইফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র রোভার মেট মোঃ হাসান আল মেহেরান, গার্ল ইন সিনিয়র রোভার মেট সুমাইয়া শাহ, প্রাক্তন রোভার মেট ঋর্তিক দেওয়ানজী, রোভার মেট শাহাদাত হোসেন, রোভার মেট হামেদ হোসাইন সাইফ, রোভার মেট ত্বাকি পিএস, রোভার মেট শাহিদুর রহমান ইমন এবং গার্ল ইন সহকারী সিনিয়র রোভার মেট সুমাইয়া ইদ্রিসসহ অন্যান্যরা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল হাইকিং, ফান অ্যান্ড গেমস, কিমস গেম, বনকলা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বিতর্ক এবং তাঁবু জলসা। এসব কার্যক্রমে স্কাউটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করে।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল স্কাউটদের মাঝে ক্যাম্প স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
এই আয়োজন স্কাউটদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...