Logo Logo

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


Splash Image

আলোচিত শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার ২০২৬ ব্যাচের দাখিল পরীক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের বাসন্ডা কলেজ এলাকার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে মাদ্রাসাটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি আর চলতে দেওয়া যায় না।

বক্তারা অভিযোগ করেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিকে ভারতে আগেই আটক করা হলেও বিচার প্রক্রিয়ায় রহস্যজনক ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা এ হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন।

সমাবেশে বক্তব্য দেন দাখিল পরীক্ষার্থী আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সমাজকর্মী মেহেদী হাসান খালিদ।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ–এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন শরিফ ওসমান বিন হাদি। তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয় ছিলেন।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্ট সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য Singapore General Hospital–এ নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...