বিজ্ঞাপন
পথসভায় বক্তব্য দেন নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী এবং সদ্য বিদায়ী জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সদ্য বিদায়ী সহ-সভাপতি মো. আল আমিন, সাবেক সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হাসান পিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত তুরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পু।
নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। নড়াইল জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ছাত্রসমাজের অধিকার আদায়ে ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।
সদস্য সচিব মামুন গাজী বলেন, নড়াইল জেলা ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা থাকবে।
চার সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...