Logo Logo

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্তদের মাঝে পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ


Splash Image

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবিসহ বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০ জনের পরিবার এবং ক্ষতিগ্রস্ত ৬২ জনের মাঝে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহনের কারণেই বাংলাদেশে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে। তবে বর্তমান সরকার সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। চালকদের প্রশিক্ষণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কড়াকড়ি আরোপসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হাবিবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...