Logo Logo

নীলফামারীতে শুরু হলো ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা’


Splash Image

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা’।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধনের পর নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশিরা আমাতুল্লাহ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নিয়াজ ভূইয়া, সহকারী কমিশনার তানজীর ইসলাম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বুথে অর্পিত সম্পত্তির দুই লিজ গ্রহীতার হাতে তাৎক্ষণিকভাবে লিজ নবায়নের কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, সপ্তাহব্যাপী কর্মসূচিতে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজমানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ভূমি সেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, রাজস্ব আদায় ও অভিযোগ নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

আগামী ২২ মে ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলার আনুষ্ঠানিকতা শেষ হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...