বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ইউসিবির পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত চুক্তিতে স্বাক্ষর করেন।
এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ “ক্যাশলেস ক্যাম্পাস” ব্যবস্থা চালু করা। এই চুক্তির আওতায় শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই তাদের টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ যাবতীয় প্রয়োজনীয় ফি ডিজিটাল প্ল্যাটফর্ম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে সহজে পরিশোধ করতে পারবেন। এর ফলে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি যেমন কমবে, তেমনি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ইউসিবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানান, এই আধুনিক প্রযুক্তিগত উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও ঝামেলামুক্ত আর্থিক সেবা নিশ্চিত করবে। অন্যদিকে ইউসিবি’র পক্ষ থেকে বলা হয়, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও যুগোপযোগী আর্থিক সমাধান নিশ্চিত করতে ব্যাংকটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...