বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়েও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাদের সবাইকে অভিনন্দন। তবে খেলাধুলার চর্চায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং প্রতিযোগিতার পরিসর আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। শুধু দাবা নয়, সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশে সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম বলেন, দাবা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে চাই।
বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...