Logo Logo

সিপিডির আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

সারোয়ার হোসাইন নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর ‘জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও প্রসূতি সেবা বিষয়ে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৮ জুন) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইপিডিএসের সভাপতি সঞ্জীব দ্রং এবং সিপিডির ‘নাগরিকতা’ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির ডায়ালগ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ বিভাগের প্রতিনিধি অভ্র ভট্টাচার্য।

সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও প্রসূতি সেবা প্রাপ্তির বাস্তব চিত্র, বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সবার জন্য সমতাভিত্তিক সেবা নিশ্চিত করা। তিনি জেন্ডার ইকুইটির ওপর গুরুত্বারোপ করে নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”—এই চেতনা ধারণ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন সরকারি হাসপাতালে সহজে ও নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। সীমিত সম্পদ ও সামর্থ্যের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) প্রতি আহ্বান জানান।

এ ছাড়া জনসেবা কার্যক্রম আরও কার্যকর করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, সামাজিক নিরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিনিধি, নাগরিক গ্রুপের সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...